Talk to Sales

Benchmarks

View scores and output across OCR models spanning many document categories.

Want to run these evals on your own documents?

Talk to Sales
Page 1

সর্বদা জনগণের জন্য কল্যাণকর ও জনহিতৈষী কাজ করবে,
তাদেরকে সুপথে পরিচালনা করতে সদুপদেশ দিবে। এ ব্যাপারে
হাদীসে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ
مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ،
وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا
وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا
فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

ইবন উমার রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল
(প্রশাসক) এবং তোমাদের প্রত্যেককেই নিজের দায়িত্ব (প্রশাসন)
সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অতএব, ইমাম বা সরকার জনগণের
দায়িত্বশীল (শাসক বা নেতা), সে তার শাসিত অধীনস্তদের সম্পর্কে
জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর সংসার ও তার সন্তানের দায়িত্বশীল
(রক্ষণাবেক্ষণকারিণী)। সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। খাদেম
বা দাস তার মালিকের অর্থ-সম্পদের দায়িত্বশীল (পাহারাদার),
সুতরাং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সাবধান! তোমরাই
সবাই দায়িত্বশীল (প্রশাসক) এবং তোমাদের প্রত্যেককেই নিজ নিজ
দায়িত্ব (প্রশাসন ও দায়িত্ব-কর্তব্য) সম্পর্কে জবাবদিহি করতে
হবে”। 1

1 বুখারী, হাদীস নং ৮৯৩, মুসলিম, হাদীস নং ১৮২৯।

9