Talk to Sales

Benchmarks

View scores and output across OCR models spanning many document categories.

Want to run these evals on your own documents?

Talk to Sales
Page 1

৫০ কোটি টাকা

বিনিয়োগ করছে
এমবিডি গ্রুপ

নিজস্ব সংবাদদাতা : ভারতের অগ্রণী এডুকেশন কোম্পানি, এমবিডি গ্রুপ এবছর তাদের ৬০ বছর পূর্ণ করল। এই কোম্পানি পরবর্তী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছেন, এমবিডি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মনিকা মালহোত্রা কান্দহারি। বলেছেন, এই কোম্পানি এবছর তার যাত্রাপথের ৬০ বছর পূর্ণ করেছে। নিসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কোম্পানি ছাত্রদের জন্য এআর এবং ভিআর এডুকেশনাল কনটেন্ট লঞ্চ করার জন্য এবং কোম্পানি সম্প্রসারণের জন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই থ্রিডির এআর ও ভিআর ভিডিও এডুকেশনাল কনটেন্ট উচ্চমানের শিক্ষা পদ্ধতি যা ছাত্রছাত্রীদের ক্লাসরুমে গভীরভাবে মনোনিবেশ করতে সাহায্য করে। এই কোম্পানি আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএস, ইউকে, সিঙ্গাপুর এবং চিনের বাজারে প্রবেশ করার পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি।